Sports

ইংল্যান্ডকে হারিয়ে দিল বেলজিয়াম, জিতল গ্রুপের সব ম্যাচ

ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ লিগের সবকটি ম্যাচ জিতে শেষ ষোলোয় পৌঁছল বেলজিয়াম। যদিও এটা নিয়মরক্ষার ম্যাচ ছিল। বলা ভাল জি গ্রুপে ১ ও ২ নম্বর অবস্থান কে পাবে তার লড়াই ছিল। কিন্তু সেইসঙ্গে যেটা ছিল তা হল ২ দলই দেখে নিল শক্তিশালী প্রতিপক্ষ হলে তাদের অবস্থানটা ঠিক কোথায়। কারণ গ্রুপের অন্য ২টি দলই তুলনামূলকভাবে ছিল অনেকটা দুর্বল। তিউনিসিয়া ও পানামাও এদিন খেলতে নামে নিয়মরক্ষা করতেই। কারণ আগেই তারা শেষ ষোলোর সুযোগ হারিয়েছিল। সেই ম্যাচে পানামাকে হারিয়ে গ্রুপে ৩ নম্বর জায়গা নিশ্চিত করে তিউনিসিয়া।

জি গ্রুপে ইংল্যান্ড ও বেলজিয়ামের ম্যাচের দিকেই নজর ছিল সবার। আর সেই ম্যাচে ২ দলই সুবর্ণ সুযোগ পেয়েছে। আক্রমণ প্রতি আক্রমণের খেলায় ওপেন নেট মিস করেছে ২ দলই। যা অবশ্যই তাদের আগামী দিনে চিন্তায় রাখবে। কারণ এদিন চাপমুক্ত ম্যাচেই যদি গোলমুখে তাঁরা চাপে পড়ে যান, তাহলে নক আউটের চাপ সামলানো নিয়ে প্রশ্ন থাকছে। খেলার প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে খেলার ৫১ মিনিটের মাথায় জোরাল শটে ইংল্যান্ডের গোলে বল জড়িয়ে দেন বেলজিয়ামের আদনান জানুজাজ। তাঁর করা গোলে বেলজিয়াম ১-০ গোলে এগিয়ে যায়। এরপর ইংল্যান্ড সুযোগ পেলেও গোল শোধ করে উঠতে পারেনি।

অন্য খেলায় পানামার বিরুদ্ধে পাল্লা ভারী ছিল তিউনিসিয়ার। যদিও খেলার ৩৩ মিনিটের মাথায় পানামার ফরোয়ার্ডের করা জোরালো শট তিউনিসিয়ার ইয়াসিন মেরিয়ার গায়ে লেগে তিউনিসিয়ার গোলে জড়িয়ে যায়। আত্মঘাতী গোল হিসাবেই বিবেচিত হয় গোলটি। পানামা এগিয়ে যায় ১-০-তে। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫১ মিনিটের মাথায় বেন ইউসুফের গোলে সমতা ফেরায় তিউনিসিয়া। ম্যাচে গোল করার সুযোগ ২ দল পেলেও সুযোগের পাল্লা ভারী ছিল তিউনিসিয়ার। খেলার ৬৬ মিনিটের মাথায় ওয়াবি খাজরির গোলে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় তিউনিসিয়া। এটাই শেষ বাঁশি বাজা পর্যন্ত খেলার স্কোর থেকে যায়।

শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়াম খেলবে জাপানের বিরুদ্ধে। অন্যদিকে ইংল্যান্ড খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে।

News Desk

অক্ষয়তৃতীয়ার দিন অনেক গণবিবাহের আয়োজন, অন্য চিন্তায় ভারতের হৃদয় রাজ্য

অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…

April 7, 2026

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026