Sports

দেশের হয়ে কমনওয়েলথে প্রথম পদক আনলেন গুরুরাজা

২১ তম কমনওয়েলথ গেমসের প্রথম দিন দেশকে প্রথম পদক এনে দিলেন ভারোত্তোলক গুরুরাজা। ভারোত্তোলনের ৫৬ কেজি পুরুষ বিভাগে মোট ২৪৯ কেজি ওজন তোলেন তিনি। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথের আসরে এটাই প্রথম অংশগ্রহণ ২৫ বছরের গুরুরাজার। অভিষেকেই দেশকে পদক এনে দিলেন রাজা। বুধবার মোট ২৪৯ কেজি ওজন তোলেন গুরুরাজা। প্রথম দু’বারের চেষ্টায় ১১১ কেজি ওজন তোলেন তিনি। তৃতীয়বারের প্রয়াসে ১৩৮ কেজি ওজন তুলে রৌপ্য পদক নিশ্চিত করেন গুরুরাজা।

মালয়েশিয়ার মহম্মদ ইজহার আহমেদের দুরন্ত পারফরমেন্স রাজার স্বর্ণপদক জেতার সম্ভাবনা খানখান করে দেয়। ২৬১ কেজি ওজন তুলে রেকর্ড গড়ে সোনার পদক ছিনিয়ে নেন তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আহমেদ। শ্রীলঙ্কার লকমল চতুরঙ্গা তৃতীয় স্থান দখলে রেখে ব্রোঞ্জ জিতেছেন। একটুর জন্য সোনা হাতছাড়া হলেও নিজের সেরাটুকু উজাড় করে দিতে পেরে স্বভাবতই খুশি পালোয়ান হতে চাওয়া ট্রাক চালকের সন্তান গুরুরাজা।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026