ভারোত্তোলন, শ্যুটিংয়ের পর এবার গোল্ড কোস্টে টেবিল টেনিসে সোনা জিতল ভারত। ইতিহাস গড়ল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল। কারণ কমনওয়েলথে এই প্রথম টেবিল টেনিস থেকে সোনা ঘরে আনল ভারত। মহিলাদের দলগত ইভেন্টে সোনা জিতে দেশকে গর্বিত করলেন মৌমা দাস, মনিকা বাত্রা, মধুরিকা পাটকররা। সিঙ্গাপুরকে ৩-১ ব্যবধানে হারিয়ে এই বিরল কৃতিত্ব অর্জন করেন ভারতের মহিলা টেবিল টেনিস খেলোয়াড়েরা।
এদিন দলগত ইভেন্টে প্রথম সিঙ্গলসে জেতেন ভারতের মনিকা বাত্রা। কিন্তু দ্বিতীয় সিঙ্গলসে হারতে হয় মধুরিকা পাটকরকে। এরপর ডবলসে মৌমা-মধুরিকা জুটি হারিয়ে দেয় সিঙ্গাপুরকে। শেষ ম্যাচে ফের সিঙ্গলস জিতে নেন মনিকা বাত্রা। ফলে ৩-১ ব্যবধানে ভারতের কাছে হেরে রুপোতেই খুশি থাকতে হয় সিঙ্গাপুরকে। এই জয়ের হাত ধরে ভারতের তালিকায় ৭টি সোনা হল। যার অধিকাংশটাই এনে দিলেন দেশের মহিলা প্রতিযোগীরা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…