Sports

কমনওয়েলথে আরও ২টি সোনা ঘরে তুলল ভারত

কমনওয়েলথ গেমসে ভারতের সোনা জয় অব্যাহত। ভারোত্তোলন দিয়ে সোনা জয়ের সূত্রপাত হয়েছিল। যা এদিনও অব্যাহত। মহিলাদের ৬৯ কেজি বিভাগে এদিন সোনা জিতলেন ভারতের পুনম যাদব। মোট ২২২ কেজি ওজন তুলে সোনা জেতেন তিনি। তাঁর থেকে ৫ কেজি কম তুলে রুপো পান ইংল্যান্ডের প্রতিযোগী। অন্যদিকে ভারোত্তোলনে পুরুষদের ৯৪ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন ভারতের বিকাশ ঠাকুর।

এদিন শ্যুটিংয়েও সোনা জিতেছে ভারত। মাত্র ১৬ বছর বয়সী সোনার মেয়ে মনু ভাকের মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে গোল্ড কোস্ট থেকে সোনার মেডেল জয় করে এনেছেন। একই ইভেন্টে ভারতের হীনা সিধু রুপো জিতে নেন। ফলে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ভারতের ঘরে সোনা, রুপো দুটি মেডেলই ঢুকল। অন্যদিকে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে রবি কুমার ব্রোঞ্জ জিতে নেন।

কমনওয়েলথ গেমসে এই প্রথম পা রাখলেন পাঁচবারের মহিলা বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম। ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছেন তিনি। সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন শ্রীলঙ্কার বক্সারের।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026