Sports

কমনওয়েলথে জয়জয়কার ভারোত্তোলকদের, তৃতীয় সোনা এল ঘরে

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে হওয়া কমনওয়েলথ গেমসে তৃতীয় স্বর্ণপদক পেল ভারত। তৃতীয়টিও এল ভারোত্তোলন বিভাগেই। তবে প্রথম ২টি সোনা মহিলা বিভাগ থেকে এলেও তৃতীয়টি এলো পুরুষ বিভাগ থেকে। উদ্বোধনের দিন ২১ তম কমনওয়েলথ গেমসে প্রথম সোনা পান মণিপুরের ভারোত্তোলক মীরাবাঈ চানু। দ্বিতীয় দিনে ভারোত্তোলন বিভাগে দেশকে দ্বিতীয় সোনা উপহার দেন মণিপুরের সঞ্জিতা চানু। তৃতীয় দিনেও সেই সোনার মেডেল জয়ের ধারা রইল অব্যাহত। ভারতকে ৩ নম্বর সোনাটি এবার এনে দিলেন তামিলনাড়ুর ছেলে সতীশ শিবলিঙ্গম।

গত শুক্রবার ৭৭ কেজি পুরুষ বিভাগে লড়াইয়ের শুরুতে ১৩৬ কেজির স্ন্যাচ তুলে নিজের শক্তি ও সামর্থ্য দুনিয়ার সামনে মেলে ধরেন বছর ২৫-এর শিবলিঙ্গম। পরে ১৪০ ও ১৪৪ কেজির স্ন্যাচ তোলেন তিনি। ক্লিন এন্ড জার্ক বিভাগে পর্যায়ক্রমে ১৬৯ কেজি ও ১৭৩ কেজি ওজন তুলে তাক লাগিয়ে দেন সতীশ। সর্বমোট ৩১৭ কেজি ওজন তুলে অনায়াসে দখল করেন প্রথম স্থান। ৩১২ কেজি ওজন তুলে করে রৌপ্যপদক জেতেন ইংল্যান্ডের জ্যাক অলিভার। আর ৩০৫ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতে নেন অস্ট্রেলিয়ার ফ্রাঁসোয়া এতাউন্দি। সতীশের সাফল্যে তাঁকে ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ২০১৪-য় গ্লাসগো কমনওয়েলথ গেমসেও দেশের জন্য সোনা এনে দিয়েছিলেন সতীশ।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026