২৬/১১-তে পাকিস্তানে ছুটি কাটাচ্ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তারা?

মুম্বইয়ের রাস্তায় যখন কাসভরা দাপিয়ে বেড়াচ্ছে। নির্বিচারে খুন করছে সাধারণ মানুষকে। তখনই ভারতের তৎকালীন স্বরাষ্ট্র সচিব মধুকর গুপ্ত সহ ৩ উচ্চপদস্থ আধিকারিক ছুটি কাটাচ্ছিলেন খোদ পাকিস্তানের পাহাড়ি শহর মুরিতে? এমন এক পর্দাফাঁসে প্রবল অস্বস্তিতে এই প্রাক্তন আমলারা। বিষয়টি সামনে এনেছেন তখন স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকের দায়িত্বে থাকা আরভিএস মণি। মণির দাবি, সেসময়ে পাক-ভারত স্বরাষ্ট্রসচিব স্তরে বৈঠক চলছিল। ইসলামাবাদে বৈঠক ছিল ২৫ নভেম্বর ২০০৮-এ। ২৪ নভেম্বর প্রতিনিধিদল ভারত ছাড়ে। এদিকে তিনি তখন একটি মামলার ব্যাপারে লখনউতে। ২৫ নভেম্বর দিল্লি ফিরে তিনি জানতে পারেন বৈঠক হওয়ার পর আরও একদিন সফর বর্ধিত করা হয়েছে। অর্থাৎ ২৬ নভেম্বর পর্যন্ত। আর সকলেরই জানা ২৬ তারিখ রাতে মুম্বই শহরে কী ঘটেছিল। মুম্বইতে যখন রক্তগঙ্গা বইছে তখন পাকিস্তানের মুরিতে ছুটিতে ব্যস্ত ছিলেন ভারতীয় প্রতিনিধিদল। এদিকে বিষয়টি সমনে আসার পর কথাটা কার্যত মেনে নিয়েছেন মধুকর গুপ্ত সহ ওই দলে থাকা যুগ্ম সচিব (আভ্যন্তরীণ নিরাপত্তা) দীপ্তিবিলাস, বর্ডার ম্যানেজমেন্টের অতিরিক্ত সচিব আনোয়ার আহমেদ সহ বেশ কয়েকজন আধিকারিক। তাঁদের দাবি, পাকিস্তানের অনুরোধেই তাঁরা ওদিন ছুটি কাটিয়েছেন। তাঁদের এই সাফাই সত্ত্বেও বিষয়টিকে ভাল চোখে নিচ্ছেন না অনেকেই।

News Desk

ধনু রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মকর রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কুম্ভ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026