National

ভারত ২৬/১১-র কথা ভুলবেনা, সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি : প্রধানমন্ত্রী

ভারত কখনও ২৬/১১-র মুম্বই হামলার কথা ভুলে যাবে না। ভুলবে না ওই হামলার অপরাধীদের। সঠিক সময়ের জন্য অপেক্ষা করা হচ্ছে। কথাগুলো বলে কিছুক্ষণের জন্য চুপ করে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর বলেন মুম্বই হামলা নিয়ে আইন আইনের পথে চলবে। সোমবার ছিল মুম্বই হামলার ১০ বছর পূর্তি। সেদিনের সেই বিভীষিকার কথা সত্যিই এখনও ভোলেনি ভারত। দিনটির কথা মাথায় রেখে এদিন রাজস্থানের ভিলওয়াড়ায় একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় একথা বলেন প্রধানমন্ত্রী।

২০০৮ সালের ২৬ নভেম্বরই বাণিজ্য নগরী মুম্বইয়ের স্বাভাবিক জীবনকে তছনছ করে জলপথে লুকিয়ে এসে সেখানে একের পর এক গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায় আধুনিক অস্ত্রে সজ্জিত জঙ্গিরা। নির্বিচারে গুলি চালানো, বিস্ফোরণ ঘটানোর কাজ করতে থাকে তারা। বিস্ফোরণ ঘটানো হয় ভিলে পার্লের একটি ট্যাক্সি স্ট্যান্ডে ও মাজগাঁও ডকে। এছাড়া ছত্রপতি শিবাজি টার্মিনাস, লিওপোল্ড কাফে, ওবেরয় ট্রাইডেন্ট, কামা হাসপাতাল, নরিম্যান হাউস, মেট্রো সিনেমা সহ বিভিন্ন জায়গায় নির্বিচারে গুলিবর্ষণ করে রক্তের হোলি খেলে অবশেষে জঙ্গিদের কয়েকজন ঢুকে পড়ে মুম্বইয়ের তাজমহল হোটেলে। সেখানে হোটেলের অতিথি সহ কর্মীদের পণবন্দিও করে। পরে অবশ্য অপারেশন চালিয়ে জঙ্গিদের ৯ জনকে খতম করা হয়। ধরা পড়ে একমাত্র লস্কর জঙ্গি আজমল কাসভ। মুম্বই হামলায় ১৬৪ জন প্রাণ হারান। আহত হন ৩০০ জনেরও বেশি মানুষ। জঙ্গিদের ঠেকাতে পাল্টা আক্রমণে ১৫ জন পুলিশকর্মী ও আধিকারিক এবং ২ জন এনএসজি কমান্ডোর মৃত্যু হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026