State

দক্ষিণ কাঁথি ধরে রাখল তৃণমূল, দ্বিতীয় স্থানে উঠে এল বিজেপি

পূর্বাভাস মেনেই দক্ষিণ কাঁথি বিধানসভা আসনটি দখলে রাখল তৃণমূল। তৃণমূল ঝড়ের মাঝেও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে উত্তর দমদম বিধানসভা আসনে হেরেছিলেন মহিলা তৃণমূলের অন্যতম মুখ চন্দ্রিমা ভট্টাচার্য। বিধায়ক পদ হারানো সেই চন্দ্রিমা ভট্টাচার্যকে ফের বিধায়ক করতে কাঁথি দক্ষিণ থেকে তাঁকে উপনির্বাচনে প্রার্থী করে দল। এদিন তিনি জিতলেন বিপুল ভোটে। ৯৫ হাজারেরও বেশি ভোটে জিতেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। যদিও চন্দ্রিমা ভট্টাচার্যের জয়ের চেয়েও বেশি চর্চিত হচ্ছে বিজেপির এই আসনে দ্বিতীয় স্থানে উঠে আসা। পশ্চিমবঙ্গের কোনও উপনির্বাচনে যেখানে বাম ও কংগ্রেস প্রার্থীদের জামানত জব্দ হচ্ছে, সেখানে বিজেপির ৫২ হাজারের বেশি ভোট পাওয়া অবশ্যই তৃণমূলের কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। যেখানে বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বচন, সেখানে দাঁড়িয়ে পদ্মের উত্থান কিন্তু তৃণমূলকে এই জয়ে আনন্দের চেয়ে বেশি চিন্তাই উপহার দিল।

 

News Desk

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026