State

বৃহস্পতিবার থেকে বারাসতে আরও ৭ দিন লকডাউন

বৃহস্পতিবার থেকে বারাসতে আরও ৭ দিনের লকডাউনের রাস্তায় হাঁটল স্থানীয় প্রশাসন। কড়া হবে লকডাউন।

কলকাতা : রাজ্যের সব কন্টেনমেন্ট জোনে লকডাউন চলছে। তা প্রায় শেষের পথে। কারণ মুখ্যমন্ত্রী ৭ দিন লকডাউনের কথা ঘোষণা করেছিলেন। গত বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুরু হয়েছে সেই লকডাউন। লকডাউনের মেয়াদ ৭ দিনের পর আরও বাড়বে বলে অবশ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে। তা ১৯ জুলাই পর্যন্ত বেড়েছে। অবশ্য বারাসতের স্থানীয় প্রশাসন বারাসতে বৃহস্পতিবার থেকে আরও ৭ দিন লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।

উত্তর ২৪ পরগনা জুড়ে যেভাবে করোনা বাড়ছে তাতে পুরো জেলাতেই লকডাউন চেয়েছিলেন জেলাশাসক। যদিও সেই আবেদনে এখনও সাড়া না দিয়ে নবান্ন কেবল কন্টেনমেন্ট জোনে লকডাউন করেছে। সেই উত্তর ২৪ পরগনারই সদর শহর বারাসতে এবার কড়া লকডাউনের পথে হাঁটল সেখানকার স্থানীয় প্রশাসন। করোনা ছড়ানোয় লাগাম দিতেই এই পদক্ষেপ।

বৃহস্পতিবার থেকে আগামী ৭ দিন কেবল সকালের দিকে কিছু দোকান খুলবে। মুখে মাস্ক অবশ্যই থাকতে হবে বাইরে বার হলে। বাকি সময় ঘরেই থাকতে হবে সকলকে। কেবল অতিপ্রয়োজনে বাইরে বার হওয়া যাবে। তবে কেন বার হয়েছেন তার সদুত্তর দিতে হবে। করোনা চেন ভাঙতে বারাসতে এই লকডাউন কতটা কার্যকরী হয় সেদিকে সকলের নজর থাকবে বলাই বাহুল্য।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026