World

করোনার মধ্যেই রাতারাতি জীবন বদলে গেল ৩ গাড়ি চালকের

এমন কেউ থাকবেন যিনি করোনার সময়কালকে সুখস্মৃতি হিসাবে চিরকাল মনে রাখবেন

সারা বিশ্বজুড়েই করোনার থাবা ক্রমশ তার পাঞ্জা শক্ত করছে। মানুষ কার্যত গৃহবন্দি। কাজকর্ম সব বন্ধ। যাঁদের দৈনিক কাজে না বার হলে রোজগার নেই তাঁদের অবস্থা শোচনীয়। ভারতের মতই একই পরিস্থিতির শিকার সংযুক্ত আরব আমিরশাহি।

সেখানেই গাড়ি চালানোর কাজ করেন কেরালার কান্নুর জেলার বাসিন্দা জিতেশ কোরোথান। ওখানেই ২ বন্ধুর সঙ্গে মিলে গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা করেন। সেসব অবশ্য লকডাউনে লাটে উঠেছে। কিন্তু তার মধ্যেই শুক্রবার রাতারাতি বদলে গেল তাঁর জীবন।

তাঁর হাত ধরে বদলে গেল তাঁর ২ বন্ধুর জীবনও। সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী শহর আবু ধাবিতে ১৫ বছর ধরে আছেন জিতেশ। সেই আবু ধাবিতেই ছিল একটি লটারি ড্র। শুক্রবার হওয়া সেই লটারি বদলে দিল জিতেশের ভাগ্য। লটারি জিতলেন তিনি। পেলেন ৫ মিলিয়ন ডলার।

ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৩৮ কোটি ২০ লক্ষ ৯৫ হাজার টাকা! এমন এক ভাগ্য ফেরানো দিন জিতেশের চিরকাল স্মৃতি হয়ে থাকবে। বিশ্বে এমন কেউ থাকবেন যিনি করোনার সময়কালকে সুখস্মৃতি হিসাবে চিরকাল মনে রাখবেন।

জিতেশ প্রতিক্রিয়া জানাতে গিয়ে জানিয়েছেন এটা তাঁর কাছে এক মিরাকল। তিনি এও জানিয়েছেন, তিনি তাঁর পাওয়া টাকার কিছুটা অংশ তাঁর ২ বন্ধুর সঙ্গে ভাগ করে নেবেন। পাশাপাশি তিনি জানিয়েছেন তাঁর ৭ বছরের মেয়ের শিক্ষার কাজে এই অর্থ ব্যয় করতে চান তিনি।

চান তাঁদের ৩ বন্ধুর জন্য বিলাসবহুল গাড়ি ভাড়ার ব্যবসা তৈরি করতে। সব মিলিয়ে আপাতত এই লটারি জেতার সুখ তারিয়ে উপভোগ করছেন জিতেশ ও তাঁর পরিবার। সঙ্গে তাঁর ২ বন্ধু। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026