World

অ্যাম্বুলেন্সে ঠাসা বিস্ফোরক ফাটিয়ে মৃত্যুযজ্ঞ, মৃত কমপক্ষে ৬৩

গত বছর মে মাসে একটি ট্রাক বোমা বিস্ফোরণের পর এতবড় বিস্ফোরণের ঘটনা কাবুলে ঘটেনি। ঘটল শনিবার। শনিবার সকালে কাবুলের ভিড়ে ঠাসা এলাকায় অ্যাম্বুলেন্সে বিস্ফোরক নিয়ে দূতাবাস ও সরকারি দফতরে ভর্তি রাস্তায় ঢুকে পড়ে এক জঙ্গি। জামুরিয়াত হাসপাতালে রোগী নিয়ে যাচ্ছে বলে জানিয়ে সে প্রথম পুলিশ ফাঁড়ি পারও করে। কিন্তু দ্বিতীয় ফাঁড়িতে পুলিশ তাকে আটকে জিজ্ঞাসাবাদ করতে যেতেই আচমকা গাড়িতে ঠাসা বিস্ফোরক ফাটিয়ে দেয় সে। বিকট শব্দের জোড়াল বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ছিটকে পড়েন মানুষজন। রক্তাক্ত অবস্থায় আর্তনাদ করতে থাকেন বহু মানুষ। কেউ ঝলসে গেছেন, কারও হাত-পা উড়ে গেছে, কারও বা দলা পাকানো নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় রাস্তায়। মুহুর্তে এলাকা ঘিরে নিয়ে শুরু হয় উদ্ধারকাজ। ১৫০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত ৬৩ জন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ফলে শেষ পর্যন্ত মৃতের সংখ্যা কোথায় দাঁড়াবে তা পরিস্কার নয়।

এদিকে বিস্ফোরণের তীব্রতায় আশপাশের গাড়ি পুড়ে গেছে। বেশ কিছু বাড়ির ভালোরকম ক্ষতি হয়েছে। তালিবানের তরফে এই হামলার দায় স্বীকার করা হয়েছে। গোটা কাবুল জুড়ে চরম সতর্কতা নেওয়া হয়েছে। গোটা শহরেই শোক ও আতঙ্কের আবহ বিরাজ করছে।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026