World

পিষে মারল হাতি, চেটেপুটে খেল সিংহ

গভীর গহন জঙ্গলে নানা হিংস্র জীবজন্তুর সঙ্গে বহু গণ্ডারের বাস। সেই গণ্ডারের শিং বহুমূল্য। এশিয়ার বাজারে তার কদর বিশাল। ফলে দামও মেলে যথেষ্ট। সেই শিং চুরি করতে গণ্ডার শিকার তাই বেড়েই চলেছিল। অবশ্যই লুকিয়ে চুরিয়ে। অভয়ারণ্যে শিকার নিষেধ। তেমনই লুকিয়ে গণ্ডার মেরে তার শিং চুরি করতে ঢুকেছিল একদল চোরাশিকারি। সেই চোরাশিকারিরাই ফিরে এল আতঙ্ক নিয়ে। দলের একজনের বাড়িতে গিয়ে তারা জানিয়ে দেয় ওই ব্যক্তি জঙ্গলেই হাতির পাল্লায় পড়ে। হাতি তাকে পিষে মেরে দেয়।

এই খবর পাওয়ার পরই শোকস্তব্ধ পরিবার জঙ্গল কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। তারা খোঁজ শুরু করে। দেহ কোথায়? ২ দিন টানা খোঁজার পর জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার হয় ওই ব্যক্তির করোটি। সঙ্গে তার প্যান্ট। বাকি দেহ ভ্যানিস। মনে করা হচ্ছে হাতি পিষে মারার পর ওই ব্যক্তির দেহ বেশ যুত করে চেটেপুটে খেয়ে ফেলেছে ক্ষুধার্ত সিংহ। অন্তত চারপাশের চিহ্ন দেখে তেমনই মনে করছেন বিশেষজ্ঞেরা।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ক্রগার ন্যাশনাল পার্কে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে তারা বারবার সতর্ক করেছে এই জঙ্গলে লুকিয়ে ঢোকা বা পায়ে হেঁটে ঘোরা ভীষণই ঝুঁকির। পদে পদে বিপদ। হিংস্র জানোয়ার ভর্তি। তবু এখানে লুকিয়ে চোরাশিকারিরা ঢোকে। যার ফল মারাত্মক হতে পারে। আর হতে যে পারে তা তো এই ঘটনা থেকেই পরিস্কার।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026