তাঁর সঙ্গে যে অস্ত্রধারী সুরক্ষা জওয়ানরা আছে তাদের গুলি চালানোর অধিকার না থাকতে পারে। কিন্তু তিনি নিজের আত্মরক্ষায় গুলি চালাতেই পারেন। সেক্ষেত্রে গার্ডদের কাছ থেকে নিয়ে তিনিই গুলি চালাবেন। আর তিনি ভাল শ্যুটারও। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে অবস্থান করাকালীন পুলিশকে এমনই জানিয়েছেন বলে দাবি করলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। তাঁর সুরক্ষা নিয়ে পুলিশ প্রশ্ন তোলায় একথা তিনি জানান বলে সাংবাদিকদের জানান রূপা।
গত সোমবার চম্পাহাটিতে গাছে বেঁধে খুন করা হয় বিজেপি বুথ সভাপতি সৌমিত্র ঘোষালকে। সেই ঘটনার পর গত বুধবার সেখানে হাজির হন রূপা গঙ্গোপাধ্যায়। সৌমিত্র ঘোষালের বাড়িতেই অবস্থান বিক্ষোভ শুরু করেন রূপা। দোষীদের গ্রেফতার করা না হলে তিনি অবস্থান তুলবেন না বলেও জানিয়ে দেন বিজেপি নেত্রী। বৃহস্পতিবার তাঁর সঙ্গে দেখা করতে আসেন স্থানীয় পুলিশের কয়েকজন আধিকারিক।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…