বিশ্ব বাজারের অপরিশোধিত তেলের দামের প্রভাব থেকে গ্রাহকদের বাঁচাতে লিটার প্রতি ২ টাকা করে পেট্রোল ও ডিজেলের ওপর উৎপাদন শুল্ক হ্রাস করল কেন্দ্র। মঙ্গলবার একথা জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সিদ্ধান্ত কার্যকর হবে ৪ অক্টোবর, বুধবার থেকে। ফলে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম অন্তত ২ টাকা করে কমতে চলেছে।
৩ বছর আগে বিশ্ববাজারে চড়তে থাকা দামের কথা মাথায় রেখে কেন্দ্র উৎপাদন শুল্ক বাড়িয়েছিল। কিন্তু এখন বিশ্ব বাজারে তেলের দাম কিছুটা কমেছে। তারপরও কেন কেন্দ্র উৎপাদন শুল্ক হ্রাস করছে না তা নিয়ে সমালোচনা চলছিল। ফলে কেন্দ্রের ওপর একটা চাপ ছিলই। এদিন কার্যত ঘাড় থেকে সেই চাপ ঝেড়ে ফেলল কেন্দ্রীয় সরকার। যাতে উপকার হবে সাধারণ মানুষের। তবে কেন্দ্রীয় কোষাগারে এই সিদ্ধান্তের ফলে আমদানি কমবে। বছরে ২৬ হাজার কোটি টাকা হারাবে কেন্দ্র।
এটাই প্রথম। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি বসেনি। এই মূর্তি স্থাপন ভারত…
সেলেব্রিটি আশা ভোঁসলেকে তো সকলে চেনেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন। সেকথা অকপটে জানালেন…
বছরের খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রার সুযোগ পান ভক্তরা। সেই অমরনাথ যাত্রা এ বছর…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মিথুন রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…