ফাইল : জাফর এক্সপ্রেস
প্রবল বিস্ফোরণের শিকার হল একটি প্যাসেঞ্জার ট্রেন। লাইনে পাতা ছিল বিস্ফোরক। ট্রেনটি স্টেশনে প্রবেশ করতেই বিস্ফোরণটি ঘটে। যাতে লাইনের একটা বড় অংশ উড়ে যায়। বিস্ফোরণে ট্রেনটির ব্যাপক ক্ষতি হয়। এই ঘটনায় ট্রেনে থাকা ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। ৬ জন গুরুতর আহত। তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
রবিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে কোয়েটা যাচ্ছিল জাফর এক্সপ্রেস। যাত্রী বোঝাই ট্রেন দেরা মুরাদ জামালি স্টেশনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিস্ফোরণটি হয়। আগে থেকেই লাইনে বিস্ফোরক রাখা ছিল। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ঘটা এই ঘটনায় কারা জড়িত তা এখনও পরিস্কার নয়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। তবে এই ঘটনার দায় কোনও সংগঠন স্বীকার করেনি। পুলিশের অনুমান এর পিছনে দুষ্কৃতিদের হাত রয়েছে। তবে ঠিক কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…