National

পুলিশের গুলিতে খতম ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

খুন, অপহরণ, ডাকাতি। প্রায় ১৫ রকমের কুকর্মের জন্য ২০১৫-য় জেলে যেতে হয়েছিল পঞ্জাবের গ্যাংস্টার ভিকি গাউন্দারকে। ২০১৬ সালে জেল থেকে পালিয়েও যায় সে। তবে বেশিদিন গা ঢাকা দিয়ে থাকা হলনা এই ‘কুখ্যাত’ গ্যাংস্টারের। পুলিশের ‘এনকাউন্টার’-এ নিকেশ হল ‘মোস্ট ওয়ান্টেড’ ভিকি গাউন্দার। তার সঙ্গে খতম আরও ২ দুষ্কৃতি। ভিকির ডেরায় তল্লাশি চালিয়ে ৩টি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

পাঞ্জাব-রাজস্থান সীমান্তের কাছে আত্মগোপন করে আছে গ্যাংস্টার ভিকি গাউন্দার। সঙ্গে আছে তার ২ শাগরেদ। খবর পেয়ে রাজস্থানের গঙ্গানগর জেলার পাক্কি গ্রামে গত শুক্রবার বিকেলে হানা দেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডেরার ভিতর থেকে ভিকি গাউন্দার ও তার সঙ্গীরা প্রথমেই গুলি ছোঁড়া শুরু করে। পাল্টা প্রতিরোধের পথে হাঁটে পঞ্জাব ও রাজস্থান পুলিশের যৌথ বাহিনী। প্রায় ঘণ্টা খানেক ধরে চলে সেই গুলির লড়াই। গুলির লড়াইয়ে ডেরার মধ্যেই খতম হয়ে যায় ভিকি গাউন্দার। পালাতে গিয়ে পুলিশের গুলি খেয়ে মারা যায় প্রেমা লাহরিয়া নামে অপর এক দুষ্কৃতি। পুলিশের গুলিতে আহত আর এক দুষ্কৃতি লখবিন্দর সিংয়ের পরে হাসপাতালে মৃত্যু হয়। দুষ্কৃতিদের ছোঁড়া গুলিতে আহত হন ২ পুলিশকর্মীও। বছরের শুরুতেই পঞ্জাবের ত্রাসকে খতম করতে পারাকে বড় সাফল্য হিসাবেই দেখছে পঞ্জাব পুলিশ।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026