National

বাসে উঠে চালকের দিকে তাকালে স্বস্তি পাবেন মহিলারা, চালু হল সেই ব্যবস্থা

মহিলাদের ক্ষমতায়নের জন্য দেশজুড়ে অনেক ধরনের প্রকল্প রয়েছে। বাসে চড়ে যাতায়াতের সময় বাস চালকের দিকে নজর গেলে মহিলাদের স্বস্তির ব্যবস্থা হল এক রাজ্যে।

একটি রাজ্যে এই প্রথমবার এমন ব্যবস্থা করা হল যাতে মহিলারা বাসে সফর করার সময় বাসচালকের দিকে তাকালেও স্বস্তিই পাবেন। ১২ মিটার লম্বা একটা বাস। যা একটি নির্দিষ্ট পথে শুধুমাত্র মহিলাদের নিয়েই যাতায়াত করে। শুধুমাত্র মহিলাদের জন্যে তৈরি এই বাসের চালকও একজন মহিলা।

গুজরাটের সুরাটে এই প্রকল্পটি চালু হয়েছে। বর্তমানে গোটা শহরে বিআরটিএস রুটে ৪৫০-র বেশি ইলেকট্রিক বাস চালু রয়েছে। যেখানে ওএনজিসি থেকে সরথাণা অবধি রুটটিতে মহিলাদের জন্য ৩টি বাস বরাদ্দ।

সুরাট পুরসভার পরিবহন দপ্তরের চেয়ারম্যান সোমনাথ মারাঠে জানিয়েছেন এতদিন পর্যন্ত পুরুষ চালকরা বাসগুলি চালাতেন। এবার থেকে সেই জায়গায় মহিলা চালকদের নিয়োগ করা হবে। ইন্দোরের একজন প্রশিক্ষিত মহিলা চালক নিশা শর্মাকে এই কাজে নিয়োগের মাধ্যমে প্রকল্পটির সূচনা করা হয়েছে।

সুরাটের প্রথম মহিলা বাসচালক হিসাবে নিযুক্ত নিশা শর্মার জন্য এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহুর্ত। সংবাদ সংস্থা আইএএনএসকে তিনি জানিয়েছেন এখন সারা দেশেই মহিলারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অবদান রাখছেন। এই কাজে তাঁর পরিবারেরও পূর্ণ সমর্থন রয়েছে।

নিশা শর্মা গাড়ি চালাতে ভালবাসেন। তাই এই কাজটি তিনি খুব আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন। এর আগে তিনি বিআরটিএস ইন্দোরে ৪ বছর বাসচালকের কাজ করেছেন। তবে সুরাট তাঁর কাছে একেবারেই নতুন শহর বলে প্রথমদিকে রাস্তা চিনতে একটু অসুবিধা হচ্ছে।

সময়ের সঙ্গে এই কাজটিও সহজ হয়ে যাবে বলেই নিশা মনে করছেন। বাসের গতি ঠিক রেখে এবং সতর্কতা অবলম্বন করেই তিনি চালক হিসাবে নিজের দায়িত্ব পালন করবেন বলে জানান নিশা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026