National

বিপদসীমার ওপর দিয়ে বইছে মহানন্দা, কোশী, বাগমতী

প্রবল বর্ষণে অনেক নদীই এখন বিপদসীমার ওপর দিয়ে বইছে। মহানন্দা, কোশী, বাগমতীর মত নদীর ভয়াল রূপ বহু মানুষের জীবনে বিপদ ডেকে এনেছে।

পাটনা : প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে বিহারের অনেক জায়গা। বিহারের ৮টি জেলার ৩০টি ব্লকের পরিস্থিতি যথেষ্ট শোচনীয়। মহানন্দা বিপদসীমার ওপর দিয়ে বইছে। পূর্ণিয়ার একটা বড় অংশ মহানন্দার জলে ভাসছে। অন্যদিকে সীতামারিতে বাগমতী নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে জেলার অনেক জায়গা প্লাবিত। এছাড়াও বাগমতী নদীর ভয়ংকর চেহারা মুজফ্ফরপুর ও দ্বারভাঙা জেলার অনেক জায়গা প্লাবিত করেছে।

কমলা বালান নদীর জল ফুঁসতে থাকায় ঝাঁঝরপুর ভাসছে। আবার কোশী বা গণ্ডক নদীর জল ভয়ংকর চেহারাতেই আছে। তবে সামান্য হলেও নেমেছে। যদিও তাতে মানুষের বিশেষ সুরাহা হয়নি। বন্যা যে কে সেই পরিস্থিতি নিয়েই বিরাজ করছে। বহু মানুষ অসহায় হয়ে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।

বন্যায় সব ভেসে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়ার চেষ্টা বাড়ছে বিহারে। সুপোল ও গোপালগঞ্জে ১ হাজারের ওপর মানুষ ইতিমধ্যেই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এই সংখ্যা ক্রমশ বাড়ছে। বেশ কয়েকটি কমিউনিটি কিচেন খোলা হয়েছে। সেখানে প্রতিদিন ১১ হাজার মানুষের খাওয়ার বন্দোবস্ত হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026