National

২ ডাকাতকে পিটিয়ে মারলেন গ্রামবাসীরা, হাত ছাড়িয়ে পালাল ১ ডাকাত

গত রবিবার রাত। নিঝুম রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে গ্রামে ঢুকে পড়ে ৩ ডাকাত। একটি জায়গায় বোধহয় ডাকাতি করেই এখানে হাজির হয়েছিল তারা। তারপর সবদিক দেখে চুপিসারে ঢুকে পড়ার চেষ্টা করে গ্রামের একটি বাড়িতে। কিন্তু তাদের সেই চেষ্টা নজরে পড়ে যায়। খুব দ্রুত গ্রামে ডাকাত আসার ঘটনা চাউরও হয়ে যায়। গ্রামবাসী সকলে একজোট হয়ে চলে আসেন ওই বাড়ির সামনে। তারপর পাকড়াও করেন ডাকাতদের।

পাকড়াও করার সময় কিছুটা চোর পুলিশ খেলা চলে ৩ ডাকাত ও গ্রামবাসীদের মধ্যে। অবশেষে ২ ডাকাতকে ধরতে পারলেও ১ ডাকাত গ্রামবাসীদের হাত ছাড়িয়ে চম্পট দেয়। সঙ্গে নিয়ে যায় নগদ ৫০ হাজার টাকা ও একটি গাড়ির কাগজপত্র। তাকে ধরতে না পারলেও বাকি ২ ডাকাত রেহাই পায়নি। তাদের ধরে শুরু হয় বেদম প্রহার। গ্রামবাসীদের মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার বেলানগর গ্রামে। গ্রামবাসীদের মারে মৃত্যু হওয়ার পর সেখানে পুলিশ হাজির হয়। সাব্বির ও রহিস নামক ২ ডাকাতের দেহ সেখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। পালিয়ে যাওয়া ডাকাতের খোঁজ শুরু করেছে পুলিশ। গ্রামবাসীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে সোমবারও এলাকায় উত্তেজনা ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026