National

টেলিফোনে দীর্ঘক্ষণ কথা বললেন নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প

করোনা এখন সারা বিশ্বের একমাত্র মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। এর থেকে কীভাবে নিষ্কৃতি পাওয়া যায় তার পথ খুঁজছেন সকলেই। করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের প্রশাসন থেকে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। তবে আমেরিকা সব কিছুকে ছাপিয়ে গিয়েছে।

চিন, ইতালি, স্পেনের পাশাপাশি করোনা ধাক্কা জর্জরিত দেশগুলির মধ্যে এখন মার্কিন মুলুকেই করোনা সংক্রমিতের সংখ্যা সবচেয়ে বেশি। এই পরিস্থিতিতে ভারত ও আমেরিকা চাইছে যৌথভাবে করোনার বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২ দেশেরই এই অসময়ে শনিবার কথা বলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে।

ভারত ও আমেরিকা করোনার বিরুদ্ধে লড়াইয়ে আগামী দিনে যৌথভাবে আর কী কী লড়াই গড়ে তুলতে পারে সেই নিয়ে কথা হয় ২ জনের মধ্যে। এই কথা হওয়ার বিষয়টি ট্যুইট করে পরে জানান প্রধানমন্ত্রী। তবে ঠিক কোন কোন ক্ষেত্রে কীভাবে ২ দেশ লড়ার কথা ভাবছে সে সম্বন্ধে কিছু জানাননি তিনি।

ভারত ও আমেরিকা, এখন এই ২ দেশেই লকডাউন চলছে। করোনা চেন ভাঙতে এটাই এখন একমাত্র অস্ত্র গোটা বিশ্বের সামনে। সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা সংক্রমণ রুখে দিয়ে তা ছড়িয়ে পড়া আটকানো।

খুব সহজ করে বললে এটাই দাঁড়াচ্ছে। আর সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন সকলেই। এছাড়া চেষ্টা চলছে করোনার ওষুধ বার করার। চেষ্টা চলছে টিকা আবিষ্কারের। সে লড়াই গবেষকরা দিনরাত এক করে চালিয়ে যাচ্ছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026