National

কাপুরুষোচিত হামলা, সারা দেশ শহিদদের পরিবারের পাশে আছে, ট্যুইটে জানালেন প্রধানমন্ত্রী

জম্মু-শ্রীনগর হাইওয়ের ওপর সিআরপিএফ কনভয়ে ভয়ংকর জঙ্গি হামলার কড়া ভাষায় নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটারে তিনি লেখেন, এই কাপুরুষোচিত হামলার কড়া নিন্দা করছেন তিনি। বীর শহিদদের এই বলিদান বিফলে যাবে না। শহিদদের পরিবারের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে গোটা দেশ। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, এ ধরণের কাপুরুষোচিত হামলা অত্যন্ত বেদনাদায়ক ও কষ্টকর। দেশের জন্য যে সিআরপিএফ জওয়ান শহিদ হলেন তাঁদের কুর্নিশ জানান তিনি।

উত্তরপ্রদেশের গাজ়িপুরে মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, ছবি – আইএএনএস

শুক্রবার রাজনাথ সিংয়ের বিহারে যাওয়ার কর্মসূচি ছিল। তা তিনি বাতিল করেন। শুক্রবারই শ্রীনগর যাচ্ছেন তিনি। সেখানে এক উচ্চস্তরীয় বৈঠকে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকে যোগ দিতে তাঁর ভুটান সফর কাটছাঁট করে শুক্রবারই শ্রীনগর পৌঁছচ্ছেন স্বরাষ্ট্রসচিব রাজীব গাউবা। এদিন ঘটনার পরই এই জঙ্গি হামলার কড়া ভাষায় নিন্দা করে ট্যুইট করেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা ও জম্মু কাশ্মীর পিপলস ডেমোক্র্যাটিক পার্টি নেত্রী মেহবুবা মুফতি।

ফাইল : রাজনাথ সিং, ছবি – আইএএনএস

এর আগে উরি আর্মি ক্যাম্পে কাপুরুষোচিত জঙ্গি হানার ঘটনা ঘটায় জঙ্গিরা। গত ১৮ সেপ্টেম্বর ২০১৬-র সেই হানায় ১৯ জন জওয়ান শহিদ হন। পরে তার প্রত্যুত্তরে পাকিস্তানে ঢুকে পাক মদতপুষ্ট জঙ্গি ডেরায় হামলা চালায় ভারত। সেই সার্জিক্যাল স্ট্রাইকের জেরে বেশ কিছুদিন স্তব্ধ হয়ে যায় পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার চেষ্টা। তারপর ফের এদিন এক জঙ্গি হানার ঘটনা ঘটাল তারা। এর প্রত্যুত্তরেও কী তবে ফের সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত এর জবাব দেবে? ইতিমধ্যেই নানা মহলে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026