World

লন্ডনে ফের সন্ত্রাস আতঙ্ক, ফুটপাথে গাড়ি, আহত বহু

লন্ডনবাসীর পিছু ছাড়ছে না আতঙ্ক। পরিস্থিতি ক্রমশ এমন জায়গায় পৌঁছচ্ছে যে মানুষ ঘর থেকে বার হতে ভয় পাচ্ছেন। লন্ডন শহরের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম একটি দ্রষ্টব্য স্থান। ফলে সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। শনি, রবিবার ভিড়টা আরও একটু বেশিই থাকে। শনিবার সেই মিউজিয়ামের কাছের রাস্তায় আচমকাই একটি গাড়ি ফুটপাথে উঠে আসে। ফুটপাথে তখন বহু মানুষ হেঁটে চলেছেন। কিছু বোঝার আগেই হুড়মুড়িয়ে গাড়ি উঠে আসে তাঁদের ওপর। তারপর একের পর এক মানুষকে ধাক্কা মেরে এগিয়ে যেতে থাকে। এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদী যোগ নেই বলেই প্রাথমিকভাবে মনে করছে লন্ডন পুলিশ।

কিন্তু কি উদ্দেশ্যে এভাবে একজন গাড়ি নিয়ে ফুটপাথে উঠে এল। এত মানুষকে আহত করল। শহর জুড়ে আতঙ্ক ছড়াল তা তদন্ত করে দেখছে পুলিশ। যদিও সন্ত্রাসবাদের যোগ থাক বা না থাক, লন্ডনবাসী কিন্তু ফের নতুন করে আতঙ্কের আবহে পড়লেন। একের পর এক ঘটনা কিন্তু তাঁদের ক্রমশ মানসিকভাবে আতঙ্কগ্রস্ত করছে বলেই মনে করছেন অনেকে।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026