Lifestyle

৮ ফুট লম্বা জিরাফটাকে দেখেই জিভে জল এসে গেল সকলের

দুলকি চালে লম্বা গলা নিয়ে যে প্রাণিটা সবুজ অরণ্যে ঘোরে তাকে এক নজরেই চেনা যায়। কিন্তু জিরাফ দেখে কারও জিভে জল আসে কি!

সবুজ অরণ্যে ঘোরা সবচেয়ে লম্বা প্রাণিটির নাম জিরাফ। লম্বা গলার জন্য তাকে সকলে চেনেন। ছোটদের কাছে তো বটেই এমনকি বড়দের জন্যও জিরাফ এক বিস্ময়।

এমন লম্বা গলার প্রাণি চিড়িয়াখানায় দেখে সকলে অবাক চোখে তাকিয়ে থাকেন বেশ কিছুটা সময়। জিরাফের এই সুউচ্চ চেহারা দেখে মানুষ মোহিত হতে পারেন, অবাক হতে পারেন, কিন্তু জিভে জল আসতে পারে কি!

উত্তর অবশ্যই পারে না। কারণ জিরাফ তো আর সুস্বাদু খাবার নয়। জিরাফের মাংসও কোনও জনপ্রিয় খাবার নয়। তা সত্ত্বেও ৮ ফুট ৩ ইঞ্চির জিরাফটা দেখে সকলের জিভে জল এসে গেল।

এই লম্বা জিরাফটি ইতিমধ্যে বিশ্বের অনেকের মন জয় করেছে। তবে এ জিরাফ রক্তমাংসের জিরাফ নয়। চকোলেটের জিরাফ।

শেফ এমাউরি গুইচো এমন নানা ধরনের প্রাণি বানাতে ভালবাসেন। অবশ্যই নানা সুস্বাদু খাবার দিয়ে। এবার তিনি তৈরি করলেন তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাণি। তাও আবার পুরোটাই চকোলেট দিয়ে।

গুইচো গলিত চকোলেট দিয়ে জিরাফের বিভিন্ন দেহাংশ তৈরি করে নেন প্রথমে। তারপর তা জুড়ে দেন এক এক করে। এর ওপর চকোলেট দিয়ে রং করে অবশেষে হুবহু জিরাফের চেহারা দেন। যা এক ঝলক দেখলে আসল জিরাফের সঙ্গে আলাদা করা মুশকিল।

চকোলেট জিরাফটি দেখে অনেকের জিভেই জল এসে যাচ্ছে। এই চকোলেট জিরাফ তৈরির ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে প্রায় ৮ কোটি মানুষের কাছে পৌঁছে গেছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026