Kolkata

লক্ষ্মীপুজোয় বাজারে ‘আগুন’

নতুন কথা নয়। কারণ ফি-বছরই লক্ষ্মীপুজোর আগে বাজারে আচমকাই একলাফে বেড়ে যায় ফল থেকে সবজি, পুজোর উপকরণ থেকে মূর্তির দাম। এবারও তার অন্যথা হয়নি। বুধবার সকাল থেকেই বাজার অগ্নিমূল্য। মঙ্গলবার থেকেই বাজার চরছিল। বুধবার তা বেশ ছেঁকা লাগার অবস্থায় পৌঁছয়। ফল কেজিতে ৫০ টাকারও বেড়েছে। তাল মিলিয়ে বেড়েছে কাঁচা আনাজের দাম। কারণ যেসব পরিবারে লক্ষ্মীপুজো হয় সেসব বাড়িতে নিরামিষ তরকারি, লুচি, খিচুড়ি এসব হয়ে থাকে। সেসব কথা মাথায় রেখে ঝোপ বুঝে কোপ মারছেন ব্যবসায়ীরা। যে যেমন খুশি দামও চেয়ে নিচ্ছেন ক্রেতাদের কাছ থেকে। অন্যদিকে পুজোটা তো করতেই হবে। তাই নিরুপায় ক্রেতাকুল দরদামের কিছু বিফল চেষ্টা চালিয়ে সামান্য কিছু কমসম করে চড়া দামেই প্রয়োজনীয় জিনিস বাড়ি নিয়ে যাচ্ছেন।

প্রতি বছরই দাম বাড়ে কিন্তু তার জন্য তো পুজো থেমে যায়না! এদিন প্রতিমার দামও ছিল বেশ চড়া। তবে বছরে তো একটা দিন। তাই পকেটের পাশাপাশি নিয়মরক্ষা ও আনন্দটুকু উপভোগ করতে এদিন বাজারে বাজারে বিকেল নামতেই ভিড় উপচে পড়েছে।

News Desk

জাতীয় সড়ক তো অনেক, কোথায় আছে পর্যটকদের পছন্দের ১ নম্বর জাতীয় সড়ক

দেশের যে প্রান্তেই যাওয়া যাক জাতীয় সড়ক তো পাওয়াই যায়। সেগুলির নম্বরও রয়েছে। দেশের ১…

April 12, 2026

আর ২০ কিলোমিটার যেতে হবেনা গ্রামবাসীদের,‌ এ গ্রামের ঘরে ঘরে পৌঁছল পানীয় জল

পানীয় জলের জন্য এতদিন ১৫ থেকে ২০ কিলোমিটার পথ যেতে হত গ্রামবাসীদের। তার থেকে মুক্তি…

April 12, 2026

খারাপ কথা বললেই ৫০০ টাকা জরিমানা, সম্মানজনক আচরণে জোর দিল এই গ্রাম

সম্মানজনক আচরণের বিকাশে পথ দেখাল একটি গ্রাম। এখানে খারাপ কথা বললেই ৫০০ টাকা জরিমানা। না…

April 12, 2026

ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে, জানালেন তাঁর নাতনি

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…

April 11, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে

ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…

April 11, 2026

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026