National

স্বামী বাড়িতে শুয়ে, অভিনব উপায়ে স্বামীকে কুম্ভ থেকে পুণ্যস্নান করালেন স্ত্রী

স্বামী কুম্ভস্নানে আসতে পারেননি। তিনি বাড়িতে। স্ত্রী এসেছেন। নিজে কুম্ভস্নানের সময় অবশ্য অভিনব উপায়ে স্বামীকেও পুণ্যস্নান করালেন স্ত্রী।

মহাকুম্ভে এবার যত মানুষ পুণ্যস্নান করেছেন তা সব রেকর্ডকে ছাপিয়ে গেছে। শিবরাত্রির স্নান দিয়েই মহাকুম্ভের আনুষ্ঠানিক সমাপ্তি। তার আগে দেশের বহু প্রান্ত থেকে বহু মানুষ প্রয়াগরাজে এসেছেন। পুণ্যস্নান সেরেছেন ত্রিবেণীর জলে।

সেখানে কেউ যদি না আসতে পেরে থাকেন এবং তাঁর পরিবারের কেউ এসে থাকেন, তবে তাঁরা কেউ সঙ্গে এনেছিলেন অনাগতদের ছবি। যা জলে চুবিয়ে স্নান করিয়েছেন।

কেউ আবার অনুপস্থিত মানুষটির নাম করে ডুব দিয়েছেন জলে। তবে এসব কিছুকে ছাপিয়ে গেলেন এক মহিলা। তিনি মহাকুম্ভে পুণ্যস্নানে এসেছিলেন। কিন্তু কোনও কারণে তাঁর স্বামী পারেননি।

কিন্তু স্বামীকে পুণ্যস্নান না করিয়ে তিনি নিজে স্নান করে নেবেন, এটা বোধহয় মানতে পারেননি ওই মহিলা। তিনি তাই অভিনব এক উপায় বার করেন।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া সেই ছবিতে দেখা গেছে ওই মহিলা ভিডিও কলে তাঁর স্বামীর সঙ্গে কথা বলতে বলতে জলে নামেন। তারপর মহাকুম্ভে স্বামীকে পুণ্যস্নান করাতে ভিডিও কলের মধ্যেই তাঁর হাতে থাকা মোবাইল ফোনটি চুবিয়ে দেন জলে।

যেমন করে ডুব দেওয়া হয়, ঠিক তেমন করেই বারবার মোবাইল ফোনটিকে ডুব দেওয়াতে থাকেন মহাকুম্ভের জলে। আর এভাবেই বাড়িতে শুয়ে কুম্ভে পুণ্যস্নান সেরে ফেলেন ওই ব্যক্তি।

ওই মহিলাও স্বামীকে এভাবে ভিডিও কলে থাকাকালীন জলে মোবাইল ডুবিয়ে স্নান করাতে পেরে খুশি। বিষয়টি রীতিমত নজর কেড়েছে সকলের। মহাকুম্ভে যাঁরা আসতে পারেননি, তাঁদের এভাবেও যে স্নান করানো যেতে পারে তা ভাবতেও পারেননি কেউ।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026