Kolkata

সকাল থেকে দুপুরের মধ্যে শহরে একের পর এক আগুন, হিমসিম দমকল

মঙ্গলবার সকালে একের পর এক আগুন লাগার ঘটনা ঘটল কলকাতার বিভিন্ন প্রান্তে। সকালে বড়বাজারের একটি বন্ধ দোকানে আগুন লেগে যায়। ঘিঞ্জি এলাকা। আশপাশে প্রচুর দোকান। ফলে আতঙ্ক ছড়ায়। আগুন অন্য দোকানে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও ছিল। তবে দমকলের ৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বেলা সাড়ে ১১টা নাগাদ আগুন লাগে তপসিয়ার একটি বহুতলে। বহুতলটিতে অনেক অফিস রয়েছে। সেই বহুতলের ১ তলায় মিটার ঘরে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ভরে যায় চারপাশ। আতঙ্কে অফিস ছেড়ে বহুতলে থাকা মানুষজন হুড়মুড়িয়ে নিচে নেমে আসেন। খবর পেয়ে দ্রুত সেখানে দমকলের ২টি ইঞ্জিন হাজির হয়। আগুন ছড়ানোর আগেই তা নিয়ন্ত্রণে এনে ফেলেন দমকলকর্মীরা।

বেলা ১২টা নাগাদ শহরের আরও ২টি জায়গায় আগুন আতঙ্ক ছড়ায়। ১টি আগুন লাগে ন্যাশনাল মেডিক্যাল কলেজের জেনেটিক ল্যাবে। কালো ধোঁয়ায় ভরে যায় চত্বর। রোগী ও তাঁদের পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়ায়। দ্রুত বাইরে বেরিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসকেরা। বেরিয়ে আসেন হাসপাতালের অন্য কর্মীরাও। দমকলের তৎপরতায় অবশ্য কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের জেরে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। রোগীদেরও কোনও ক্ষতি হয়নি।

ওই একই সময়ে আগুন আতঙ্ক ছড়ায় বাঁশদ্রোণীতে। সেখানে একটি রঙের কারখানায় আগুন লাগে। কারখানাটি বন্ধ ছিল। ৩ তলা কারখানার উপরের তলা থেকে আগুন ছড়ায়। দমকলের ৩টি ইঞ্জিন আগুন দ্রুত নিয়ন্ত্রণে এনে ফেলে। এখানেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। অধিকাংশ ক্ষেত্রেই দমকলের প্রাথমিক অনুমান আগুন লাগে শর্টসার্কিট থেকে।

News Desk

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

বৃষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

মিথুন রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

কর্কট রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

সিংহ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026