ডেঙ্গি আক্রান্ত এক কিশোরীকে গত ২৭ সেপ্টেম্বর পুজোর মধ্যেই ভর্তি করা হয় ঢাকুরিয়ার আমরি হাসপাতালে। পরিবারের অভিযোগ প্রথম ২ দিন কোনও চিকিৎসাই করা হয়নি তার। পরে পরিবারের চাপে চিকিৎসার নামে ওই কিশোরীকে আইসিইউ-তে ঢুকিয়ে বিল বাড়ানোর চেষ্টা হয়। চাওয়া হয় ২ লক্ষ টাকা। ওই টাকা না মেটালে চিকিৎসা এগোবে না বলেও নাকি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়। তেমনই দাবি করছে মৃতার পরিবার। অবশেষে ওই কিশোরীর আইসিইউতেই মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফে পরিবারকে জানানো হলেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
পরিবারের দাবি, সঠিক চিকিৎসা না করে শুধু বিল বাড়ানোর চেষ্টা চালিয়েছে হাসপাতাল। অভিযোগে আমরি হাসপাতালে ভাঙচুর চালান মৃতার আত্মীয়রা। টব ভাঙা হয়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অনেকগুলি কাচের জানালা। হাসপাতালের অভিযোগ আইসিইউ-তেও ভাঙচুর করেন মারমুখী আত্মীয়রা। এনিয়ে থানায় দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে তাঁদের মেয়ের।
যদিও এই অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন তাঁরা সবরকম চেষ্টা করেছেন। কিন্তু ডেঙ্গির কারণে মাল্টি অর্গান ফেলিওর হওয়ায় মৃত্যু হয় ওই কিশোরীর। তা সত্ত্বেও তাঁদের হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগ তাঁরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। আপাতত আমরি হাসপাতালে পুলিশ পোস্টিং রয়েছে। যে সব জানালা ভেঙে ফেলা হয়েছিল তা প্লাইউড দিয়ে ঢেকে কাজ চালানো হচ্ছে।
এটাই প্রথম। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি বসেনি। এই মূর্তি স্থাপন ভারত…
সেলেব্রিটি আশা ভোঁসলেকে তো সকলে চেনেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন। সেকথা অকপটে জানালেন…
বছরের খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রার সুযোগ পান ভক্তরা। সেই অমরনাথ যাত্রা এ বছর…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মিথুন রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…