বাগুইআটির কৃষ্ণপুরের বারোয়ারিতলা এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হল বৃদ্ধ দম্পতির মৃতদেহ। বৃহস্পতিবার রাতে বাড়ির পরিচারিকা কাজ করতে এসে দেখেন ঘরের দরজা বন্ধ। ডাকাডাকি করে সাড়া না পেয়ে পরিবারের অন্যদের খবর দেন তিনি। তাঁরা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি শম্ভুনাথ মণ্ডল সিলিং থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। নিচে বিছানায় পড়ে আছে স্ত্রী জয়শ্রী মণ্ডলের দেহ। ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের সকলের সঙ্গে কথা বলার পর পুলিশের প্রাথমিক অনুমান আর্থিক সমস্যার কারণেই স্ত্রীকে হত্যা করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। প্রসঙ্গত জয়শ্রীদেবী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর চিকিৎসা খাতে প্রচুর অর্থব্যয়ও হচ্ছিল।
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…