Kolkata

আতঙ্কিত হবেন না, রাজ্যজুড়ে লকডাউনের দরকার নেই, বললেন মুখ্যসচিব

করোনা সংক্রমণ বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেই শনিবার আশ্বস্ত করলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।

কলকাতা : রাজ্যে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। সেই সংখ্যা আরও বাড়তেই পারে বলে এদিন জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেই আশ্বস্ত করেছেন তিনি। তিনি জানিয়েছেন রাজ্যে এখন পরীক্ষা বেড়েছে। ফলে করোনায় সংক্রমিতের সংখ্যাও বাড়ছে। এটাকে নিয়ন্ত্রণে আনারও চেষ্টা চলছে। রাজ্যে খুব দ্রুত বাড়ানো হচ্ছে চিকিৎসা সুবিধা।

মুখ্যসচিব এদিন মানুষকে আশ্বস্ত করে বলেন, বর্তমানে রাজ্যে ১৪ হাজার ৭০৯ জন অ্যাকটিভ রোগী রয়েছেন। এর মধ্যে ৭২ শতাংশই উপসর্গহীন। ১৫ শতাংশ মানুষের মৃদু উপসর্গ রয়েছে। ৮.৫ শতাংশ কিছুটা উপসর্গযুক্ত মানুষ রয়েছেন। তিনি বলেন, গোটা রাজ্যে সিরিয়াস রোগীর সংখ্যা মাত্র ৬৬০ জন। যাঁদের সম্পূর্ণ চিকিৎসা সুবিধা লাগছে। মুখ্যসচিব এদিন বলেন, যে রাজ্যে ১০ কোটির মত মানুষ রয়েছেন সেখানে ৬৬০ খুব বড় সংখ্যা নয়। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেই দাবি করেন তিনি।

মুখ্যসচিব এদিন বলেন, বর্তমানে অনেক করোনা রোগী বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন। অনেকে হোম আইসোলেশনে থাকাকালীন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ কীভাবে পাবেন তা বুঝে উঠতে পারছেন না। এঁদের সুবিধার্থে একটি হেল্পলাইন নম্বর এনেছে রাজ্যে সরকার। একটিই নম্বর থাকছে। সেখানে ফোন করলেই মিলবে বিশেষজ্ঞদের পরামর্শ। এই নম্বর ও এর থেকে প্রাপ্য সুবিধা নিয়ে সংবাদমাধ্যমে বিস্তর প্রচার হবে বলেও জানান তিনি।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026