Kolkata

রাজ্যে কন্টেনমেন্ট জোনে লকডাউনের মেয়াদ বাড়ল

রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউনের সময়সীমা আরও বাড়াল রাজ্য প্রশাসন।

কলকাতা : রাজ্যে কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউন চলছে। গত বৃহস্পতিবার বিকেল ৫টায় যখন লকডাউন শুরু হয় তার চেয়ে এখন কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনার মত জেলাগুলিতে কন্টেনমেন্ট জোনের সংখ্যা বাড়িয়েছে প্রশাসন। এদিকে লকডাউনের মধ্যেই করোনা সংক্রমণ দৈনিক যেভাবে বাড়ছে তাতে আশার আলো তেমন কিছু দেখা যাচ্ছেনা। তাই এবার কন্টেনমেন্ট জোনে লকডাউনের মেয়াদ বাড়াল প্রশাসন।

রাজ্যে ১৬ জুলাই শেষ হওয়ার কথা ছিল লকডাউন। কিন্তু তা আরও কিছুটা বাড়ানো হল। ১৯ জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। মঙ্গলবার বিকেলে এই লকডাউন বাড়ানোর কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ফলে লকডাউন কন্টেনমেন্ট জোনে বাড়ল। যা অনেকেই মনে করছিলেন বাড়বে বলে।

বারাসতে যদিও লকডাউন আরও বেড়েছে। লকডাউন থাকছে উত্তরবঙ্গের বড় শহরগুলিতে। রাজ্যে যেভাবে করোনা বেড়ে চলেছে, তাতে লাগাম দিতে এ ছাড়া বিশেষ রাস্তা খোলা নেই বলেই মনে করা হচ্ছে। লকডাউন যেখানে যেখানে বলবত থাকছে সেখানে তা কঠোরভাবে পালিত হবে বলেও প্রশাসন পরিস্কার করে দিয়েছে।

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026