Kolkata

রাজ্যে করোনা সংক্রমিত আরও ১১ জন, এক পরিবারেরই ৬ জন

রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা আরও ১১ জন বাড়ল। শনিবার বিকেল পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ১১ জনের শরীরে করোনার অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে। এঁদের মধ্যে ৬ জন একই পরিবারের সদস্য। এঁরা সকলেই কালিম্পংয়ের বাসিন্দা। এছাড়া বাকি ৫ জন রাজ্যের অন্যান্য অংশের বাসিন্দা।

এই নিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৪৯-এ। শনিবার একথা জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। সারা দেশেও করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে। করোনা সংক্রমিত হিসাবে শনিবার যাঁদের পাওয়া গিয়েছে তাঁদের একটা বড় অংশ তবলিঘি জামাত সদস্য।

স্বাস্থ্য মন্ত্রকের তরফে শনিবার বিকেলে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমিতের সংখ্যা বেড়েছে ৫২৫ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। এরফলে ভারতে করোনায় মৃতের সংখ্যা ৭৫ হল। সংক্রমিত ৩ হাজার ৭২ জন।

বিশ্বজুড়েও ক্রমশ বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। বিশ্বের ২০৪টি দেশে করোনা সংক্রমিতের দেখা মিলেছে। সবচেয়ে শোচনীয় পরিস্থিতি ইউরোপের ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির। এছাড়াও ইউরোপের অন্য দেশগুলিতেও করোনা সংক্রমিত বাড়ছে।

অন্যদিকে আমেরিকায় করোনায় মৃত্যু বেড়েই চলেছে। সেইসঙ্গে তাল মিলিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজারের ওপর। সংক্রমিত প্রায় ১১ লক্ষ ৫৪ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৪০ হাজার জন।

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026