Kolkata

করোনার জেরে দরজা বন্ধ যাদুঘর, ভিক্টোরিয়ার

করোনার জেরে সবই এখন বন্ধ হওয়ার জোগাড় হয়েছে। সতর্কতা মূলক পথ হিসাবে এটাই সঠিক পথ বলে পরামর্শ দিয়েছে প্রশাসন। করোনা ঠেকাতে প্রশাসনের বক্তব্যকে গুরুত্ব দেওয়া উচিত বলেও মনে করছেন সকলে। করোনা থেকে বাঁচতে তাই সরকারের দেওয়া পরামর্শ মেনেই সকলে চলতে চাইছেন। বিশেষজ্ঞরাও সেটাই উচিত বলে পরামর্শ দিচ্ছেন। করোনার জেরে স্কুল, কলেজ তো বন্ধ করেছে সরকার। এবার বন্ধ হল যাদুঘর, ভিক্টোরিয়ার মত কলকাতার প্রাণকেন্দ্রের দর্শনীয় স্থানগুলি।

যাদুঘর, ভিক্টোরিয়া বলেই নয়, আস্তে আস্তে সারা দেশেরই বিভিন্ন জায়গায় দর্শক প্রবেশ নিষেধ হচ্ছে। অনেক জায়গায় ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এদিকে নিক্কো পার্কের মত ফান পার্কে দর্শক প্রবেশ হলেও ঢুকতে গেলে হ্যান্ড স্যানিটাইজারে হাত সাফ করানো হচ্ছে দর্শকদের। এছাড়া কোনও রাইডে চড়লে তাও মুছে ফেলছেন পার্কের কর্মীরা।

করোনায় আক্রান্তের সংখ্যা ভারতে ১০৭ ছাড়িয়েছে। একদিনে ২৩ জন আক্রান্ত হয়েছেন করোনায়। যারমধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। সারা বিশ্বেও ক্রমশ ছড়াচ্ছে করোনা। বিশ্বের ১৪৯টি দেশে করোনা থাবা বসিয়েছে। মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যাও। ইউরোপের দেশগুলি প্রায় সুনসান চেহারা নিয়েছে। ইতালির অবস্থা সবচেয়ে খারাপ। তারপরই খারাপ অবস্থা স্পেন ও ফ্রান্সের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026