ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি, খড়গপুর, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
নয়াদিল্লি : উচ্চমাধ্যমিক বা অন্য কোনও বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার পর অনেক বিজ্ঞানের ছাত্রছাত্রীই আইআইটি-তে যোগ দিতে চান। দেশের অন্যতম সেরা শিক্ষাকেন্দ্র আইআইটি-তে যোগ দেওয়া অবশ্য সহজ কথা নয়। নিয়ম হল উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর থাকতে হবে ছাত্রছাত্রীদের। তারসঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পাশ করতে হবে।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিওয়াল ট্যুইটে জানিয়েছেন, এই নিয়মে শিথিলতা আনা হচ্ছে এবার। করোনা পরিস্থিতিতে অনেক বোর্ডেই দ্বাদশ শ্রেণির পুরো পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সেক্ষেত্রে এবার বোর্ডের নম্বর বিশেষ গুরুত্ব পাবে না। যেমন উচ্চমাধ্যমিক। উচ্চমাধ্যমিকে ৭৫ শতাংশ নম্বর পাওয়ার বাধ্যবাধকতা এবার থাকছে না।
এবার জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড ২০২০ পরীক্ষায় সফল হলেই মিলবে আইআইটি-তে যোগ দেওয়ার সুযোগ। আইআইটিতে পড়তে যাওয়ার স্বপ্ন নিয়ে যে সব ছাত্রছাত্রী এতদিন কঠিন পরিশ্রম করেছেন তাঁদের জন্য এই নিয়মের শিথিলতা ভাল খবর বয়ে আনল।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…