ফাইল : মুম্বইয়ে গণেশ প্রতিমা নিরঞ্জন, ছবি - আইএএনএস
মুম্বই : মহারাষ্ট্রে গণেশ পুজো হল পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর মত। গণেশ পুজোর অপেক্ষায় সারাটা বছর বসে থাকেন মুম্বইবাসী। বারোয়ারি তো হয়ই, এমনকি বাড়ি বাড়িও গণেশ পুজোর চল আছে মহারাষ্ট্রে। এদিকে এবার করোনার জন্য মহারাষ্ট্রের পরিস্থিতি ভয়ানক। তবে তার জন্য গণেশ পুজো বন্ধ হচ্ছে না। গণেশ উৎসব হবে এবারও। তবে একগুচ্ছ বিধিনিষেধের মধ্যে দিয়ে। যার পূর্ণাঙ্গ একটি গাইডলাইন মহারাষ্ট্র সরকার দিয়ে দিয়েছে।
সরকার জানিয়েছে, এবার বারোয়ারিগুলির গণেশ মূর্তি ৪ ফুটের ওপরে গড়া যাবেনা। তার মধ্যেই থাকতে হবে। প্রসঙ্গত মহারাষ্ট্রে সুবিশাল সব বারোয়ারি গণেশ মূর্তি দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান প্যান্ডেলগুলিতে। সেখানে মূর্তি মাত্র ৪ ফুট উচ্চতার মধ্যেই বাঁধা থাকছে। বাড়িতে যাঁরা পুজো করেন তাঁদের মূর্তি ২ ফুটের ওপরে যাবেনা বলে জানিয়েছে সরকার।
গণেশ মূর্তি এবার মাটির বদলে কোনও ধাতু বা মার্বেল দিয়ে তৈরির পরামর্শ দিয়েছে সরকার। যাতে বিসর্জন না দিতে হয়। কারণ প্রতি বছর গণেশ বিসর্জন নিয়ে গোটা মহারাষ্ট্র প্রবল উৎসবে মেতে ওঠে। লক্ষ লক্ষ মানুষ মূর্তি বিসর্জনে অংশ নেন। তা এবার হচ্ছে না বলে স্পষ্ট করেছে সরকার। সেইসঙ্গে জানানো হয়েছে যদি মাটির মূর্তি হয় তাহলে বিসর্জন দিতে হবে বাড়িতেই বা কৃত্রিম পুকুর তৈরি করে।
কোনও শোভাযাত্রা বার হবে না গণেশ বিসর্জনে। কোনও দিঘি, নদী বা সমুদ্রে বিসর্জন এবার দেওয়া যাবেনা। এছাড়াও আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঘী গণেশ উৎসবের বিসর্জনও এখনই বাতিল বলে জানিয়ে দেওয়া হয়েছে। ১১ দিন মহারাষ্ট্রব্যাপী গণেশ উৎসবে এবার থাকছে যাবতীয় কোভিড বিধি পালনের বাধ্যবাধকতা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…