National

ইভিএমে কারচুপি করে দেখান, খোলা চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের

ইভিএম নিয়ে গঞ্জনা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে এবার পাল্টা মুখ খুলল নির্বাচন কমিশন। খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তারা। ক্ষমতা থাকলে হ্যাকার থেকে আরম্ভ করে কোনও কম্পিউটার বিশেষজ্ঞ, বিজ্ঞানী বা অন্য যে কেউ ইভিএমে কারচুপি করে দেখান। এজন্য সম্ভবত মে মাসের গোড়া থেকে ১০ দিনের জন্য নির্বাচন কমিশনের দরজা খোলা থাকবে। যে কেউ চাইলে ইভিএম কারচুপি করে দেখানোর সুযোগ পাবেন। পাঁচ রাজ্যের নির্বাচনে বিজেপির অভাবনীয় ফলের পর আপ থেকে শুরু করে কংগ্রেস বা মায়াবতীর বসপা সকলেই ইভিএমে কারচুপির অভিযোগ তুলেছে। তাদের দাবি, ইভিএমে কারচুপি করে বিজেপিকে জিতিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এক ধাপ এগিয়ে দিল্লির আসন্ন পুর নির্বাচনে ইভিএমের জায়গায় ব্যালট ব্যবহারেরও দাবি তুলেছেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে ইভিএমে কারচুপি করে দেখানোর ওপেন চ্যালেঞ্জের পাশাপাশি কমিশনের দাবি, ইভিএমে কোনও কারচুপি সম্ভব নয়। নির্বাচনে ইভিএমে কোনও কারচুপি হয়নি।

 

News Desk

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026