World

মাস্কে আপত্তি ডোনাল্ড ট্রাম্পের

মাস্কে বড় একটা বিশ্বাস নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যার প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সিদ্ধান্তে পড়ল।

ওয়াশিংটন : মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার থাবা ভয়ংকর চেহারা নিয়েছে গত কয়েক মাসে। বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে প্রথমেই রয়েছে আমেরিকা। সেখানে করোনায় সংক্রমিতের সংখ্যা ৩৭ লক্ষ ৭১ হাজারের ওপর। অন্যদিকে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪২ হাজারের ওপর মানুষের। এমন ভয়ংকর চেহারা নেওয়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনও মাস্ক পরাকে দেশে বাধ্যতামূলক করতে রাজি নন।

ট্রাম্প একটি মার্কিন সংবাদমাধ্যমে জানিয়েছেন, কোনও মতেই তিনি মাস্ক বাধ্যতামূলক করতে রাজি নন। এক্ষেত্রে আমেরিকার মানুষের ব্যক্তিস্বাধীনতার বিষয়টি সামনে এনেছেন তিনি। ট্রাম্প এও জানিয়েছেন তিনি বিশ্বাস করেন না যে প্রত্যেকে মাস্ক পরলেই সবকিছু ঠিক হয়ে যাবে। প্রসঙ্গত যেখানে দেশে এভাবে করোনা ছড়াচ্ছে, সেখানে মার্কিন প্রেসিডেন্ট কিন্তু প্রথম মাস্ক মুখে দিয়েছেন গত ১২ জুলাই। তার আগে পর্যন্ত কোথাও তাঁকে মাস্ক পরে দেখা যায়নি।

সারা বিশ্ব জুড়েই ২টি বিষয় এখন করোনা রোখার প্রাথমিক ও আবশ্যিক শর্ত হিসাবে সামনে রাখা হচ্ছে। এক মাস্ক ব্যবহার এবং দুই সামাজিক দূরত্ব বজায় রাখা। ভারতের মত অনেক দেশেই এখন মাস্ক পরা বাধ্যতামূলক। রাস্তায় মাস্ক না পরে বার হলে জরিমানার মুখে পড়তে হতে পারে। সেখানে মার্কিন মুলুকে মাস্কে খোদ প্রেসিডেন্টের অনীহা দেশে মাস্ক পরাকে বাধ্যতামূলক করল না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026